বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ১১ প‌রিবা‌রের সব‌ মালামাল পুড়ে ছাই

চট্টগ্রা‌মের বাঁশখালীর অগ্নিকাণ্ডে ১১ প‌রিবা‌রের সব‌ মালামাল পুঁ‌ড়ে ছাই হয়ে গে‌ছে। বৃহস্প‌তিবার (১২ জুন ) রা‌তে ২টার সময় শীলকু‌প ইউনিয়নের মন‌কিচর টেক পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস টি‌মের সদস‌্যরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আন‌লেও তার আগেই শা‌কিল আহমদ, বাবুল মা‌ঝি, মো. আলম,আলী হো‌সেন, মো. আলী, রে‌হেনা বেগম, র‌হিমা খাতুন, মো. হোছন, নুর মোহাম্মদ, ম‌নিরুল ইসলাম, মাহমুদুল ইসলা‌মের বা‌ড়ির সকল মালামাল পুঁ‌ড়ে ছাই হয়ে যায়। 

এ ব‌্যাপা‌রে বাঁশখালী ফায়ার সা‌র্ভিস টি‌মের ষ্টেশন ম‌্যা‌নেজার মো. মিজানুর রহমান জানান, বৃহস্প‌তিবার ‌দিবাগত রাত ২টার দি‌কে শীলকু‌প ইউ‌নিয়‌নের মন‌কিচর টেক পাড়ায় অগ্নিকাণ্ডের খবর পে‌য়ে আমরা মুর্হু‌তের ম‌ধ্যে ঘটনাস্থ‌লে ছু‌টে গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন‌্য কাজ ক‌রি। তার ম‌ধ্যে তিনটি বড় বা‌ড়ি‌তে ১১‌টি প‌রিবার বসবাস কর‌তো তা‌দের সব মালামাল পুঁ‌ড়ে যায়। প্রাথ‌মিক ভা‌বে ধারনা করা হ‌চ্ছে বৈদ‌্যু‌তিক শর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হয়ে আশে পা‌শে আগু‌ন ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষ‌তিগ্রস্থ‌দের উপ‌জেলা প্রশাসন ও স্থানীয়‌দের পক্ষ থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা কামনা ক‌রেন ক্ষ‌তিগ্রস্থ প‌রিবা‌রের সদস‌্যরা ।