লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে বিএনপি সন্তুষ্ট বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শুক্রবার লন্ডনে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে সরকারের প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন শিগগিরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। আমরা সবাইকে নিয়েই নির্বাচনটা করতে চাচ্ছি।
সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা সবাই একই কথা বলছি, যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সেগুলোই তো সংস্কার হবে। কেবল নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও দেশ গঠনে আমরা একসাথে কাজ করবে।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের উত্তরে আমীর খসরু বলেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনও বাধা নেই। তিনি সিদ্ধান্ত নেবেন সময় মতো।