ধানমন্ডিতে গাড়িচালকের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় রফিজ ইসলাম (২৫) নামে এক গাড়িচালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ধানমন্ডির ১৯ নম্বর রোডের ১০/এ মধুবাজার এলাকার একটি বাড়ির নিচে পার্কিংয়ে এই ঘটনা ঘটে। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক তাকে সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। রফিজের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। বাবার আমির হোসেন।

সহকর্মী আলআমিন জানান, সকালে ঘুম থেকে উঠে বাসার নিচে গ্যারেজে বৈদ্যুতিক মটরের সাহায্যে পানি দিয়ে গাড়ি ধোয়ার কাজ করছিলেন। এর কিছুক্ষণ পর গাড়ির পাশে অচেতন হয়ে পড়ে যান তিনি। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।