ভারতীয় কাস্টমসের সার্ভার না থাকায় ঈদের ছটি শেষে চালুর কথা থাকলেও ভারতীয় কাস্টমসের সার্ভার না থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বানিজ্য শুরু হয়নি।
রবিবার (১৫ জুন) বিকেল ৩টা পর্যন্ত বন্দর দিয়ে ভারত থেকে কোন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করেনি। তেমনি বাংলাদেশ থেকে কোন রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করেনি। তবে ঈদের ছুটি শেষে বন্দরের ভেতরের কার্যক্রম চালু হয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারন সম্পাদক নাজমুল হক বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গত ৫ জুন বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত টানা ১০দিন হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি রফতানি বন্ধ ছিল। ছুটি শেষে রবিবার (১৫ জুন) থেকে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি রপ্তানি বানিজ্য শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে ভারতীয় কাস্টমসের সার্ভার নেই বলে জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। যার কারনে এখন পর্যন্ত বন্দর দিয়ে আমদানি রপ্তানি বানিজ্য শুরু হয়নি। তবে সার্ভার আসতে আসতে সন্ধ্যা নাগাদ আসার সম্ভাবনা রয়েছে এরপরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে পারে। তবে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে সার্ভার না আসলে আজকে আর আমদানি রফতানি শুরুর সম্ভাবনা নেই আগামীকাল সোমবার থেকে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বানিজ্য শুরু হতে পারে।