ইরানের হামলায় ইসরায়েলে বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইরানকে 'চড়া মূল্য' দিতে হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বাত ইয়ামের আবাসিক এলাকা ঘুরে দেখার সময় তিনি এ কথা বলেন।
ইরানের হামলাকে মি. নেতানিয়াহু বেসামরিক নাগরিক, নারী ও শিশুদেরকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা বলেও অভিহিত করেছেন। ইরানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেছেন তিনি।
সূত্র: বিবিসি