গাজীপুর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পিছনে স্যালাইনের কার্টন ভর্তি তিন-চার মাসের মানব ভ্রূণ পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম কর্মী এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় স্যালাইনের খালি কার্টুনের মধ্যে একটি তিন চার মাসের মানব দেহ অর্ধগলিত অবস্থায় পড়ে আছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল বেলায় ওই পথ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পাওয়া গেলে কার্টনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পাওয়া যায় মানব ভ্রূণের মতন কিছু একটা পড়ে আছে। তাৎক্ষণিক হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে কর্তৃপক্ষ থানায় সংবাদ পাঠান পরবর্তীতে কালীগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম এসে চিকিৎসকদের সাথে কথা বলে ব্রণ টিকে থানা হেফাজতে নিয়ে যায়।
এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. রেজওয়ানা রশিদের কাছে বিষয়টি জানতে চাইলে প্রথমে তিনি স্বীকার করেন দৃশ্যমান ব্রণ টি তিন চার মাসের মানব দেহ। কিন্তু কিছুক্ষণ পর আবার তিনি বলেন এটা মানব ভ্রূণ কিংবা অন্য কোন প্রাণি তা বুঝা যাচ্ছে না।
একটি সূত্রে জানা যায়, গত রাত আনুমানিক ভোর চারটার দিকে হাসপাতালের জরুরি বিভাগ লেবারপেইন নিয়ে এক নারী আসেন। তার শারীরিক অবস্থা দেখে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পরামর্শ দেয় কিন্তু তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ বিদায় পরবর্তীতে তাকে ভর্তি করা হয়। ভর্তিকৃত রোগীটি কর্তব্যরত নার্সদের কাছে না এসে প্রচন্ড ব্যথা নিয়ে ভবনের উত্তর পাশে কেবিনের দিকে চলে যান কিছুক্ষণ পর রক্তমাখা অবস্থায় নার্সদের কাছে আসেন পরবর্তীতে নার্সরা হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থা খারাপ ও ব্লাড প্রেসার কমে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়।