ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ভেস্তে গেছে আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা।
অঞ্চলটিতে তীব্র উত্তেজনার মধ্যে এমন খবর প্রকাশ্যে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।
ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে মার্কিন প্রশাসনের ওই ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ‘ইরানিরা কি একজন আমেরিকানকে হত্যা করেছে? না। যতক্ষণ না তারা তা করছে, ততক্ষণ আমরা রাজনৈতিক নেতৃত্বের পেছনে যাওয়ার কথাও বলছি না।’
এ বিষয়ে ফক্স নিউজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। নেতানিয়াহু বলেন, ‘আমি এর মধ্যে যাচ্ছি না।’
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবিও এই প্রতিবেদনটিকে অস্বীকার করে বলেন, ‘এটি সর্বোচ্চ স্তরের ভুয়া খবর।’