বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইন। গতকাল রবিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। দলটির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করে।
জানা গেছে, আগামী ২২ জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। সে বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপির মহাসচিব ছাড়াও দলটির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ও সিনিয়র কয়েক নেতাসহ ৮-১০ জনের একটি প্রতিনিধি দল চীন সফরে যাবে।