টেকনাফে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা করেছে অপর এক রোহিঙ্গা। সোমবার (১৬ জুন) দুপুরে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে। 

নিহত আলমগীর (১৮), ওই ক্যাম্পের ডি ব্লকের মৃত মো. হারেছের ছেলে।

নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক নূরে আযম জানান, আলমগীরের সাথে সি ব্লকের রোহিঙ্গা ডাকাত নুরুল আলমের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে নুরুল আলম তার হাতে থাকা ওয়ান শুটার গান দিয়ে আলমগীরের বুকে পাঁজরের নিচে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশে থাকা লোকজনের সহায়তায় ভিকটিমকে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত)  হিমেল রায় জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।