ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল অর্থায়নে ব্র্যাক ব্যাংক ও প্রিয়শপের পার্টনারশিপ  

গ্রামাঞ্চল ও মফস্বলের ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পদ্ধতিতে অর্থায়নের সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক এবং প্রিয়শপ পার্টনারশিপ করেছে। এখন এই ক্ষুদ্র ব্যবসায়ীরা ন্যূনতম কাগজপত্র দিয়ে দ্রুততম সময়ে সহজ ঋণ সুবিধা পাবেন। 

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল লেন্ডিং প্ল্যাটফর্ম ‘সাফল্য’-কে প্রমোট করতে প্রিয়শপ ব্র্যাক ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করেছে। প্রিয়শপ একটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম, যা সাধারণত ক্ষুদ্র ব্যবসাগুলোকে ইনভেনটরি, লজিস্টিকস এবং ডিজিটাল টুলস সুবিধা দেওয়ার মাধ্যমে সাহায্য করে থাকে।   

‘সাফল্য’-এর প্রমোটার হিসেবে প্রিয়শপ, এর সঙ্গে সংযুক্ত অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ব্র্যাক ব্যাংকের ডিজিটালি প্রসেসড লোন সার্ভিস নিয়ে প্রচারণা চালাবে। 

লোন পাওয়ার জন্য যোগ্য ব্যবসায়ীরা এখন ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ঋণ সেবা ‘সাফল্য’ ও ‘জীবিকা’য় ন্যূনতম কাগজপত্রের সাহায্যে একটি এন্ড-টু-এন্ড পদ্ধতিতে সহজ অনবোর্ডিং, ডিজবার্সমেন্ট এবং রি-পেমেন্ট সুবিধার আরো সহজ সুবিধা পাবেন। 

এই পার্টনারশিপের মাধ্যমে এমএসএমই সেক্টরের প্রধান দুটো সমস্যার সমাধান করা সম্ভব হবে, যা হলো -- বাজারের সীমিত প্রবেশ সুবিধা এবং ফরম্যাল ক্রেডিটের সীমিত সুযোগ। প্রিয়শপের বিস্তৃত মার্চেন্ট নেটওয়ার্ক এবং ব্র্যাক ব্যাংকের ডিজিটাল লেন্ডিং দক্ষতার মাধ্যমে এই সমস্যা দুটো নিরসন হবে।

ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “এই পার্টনারশিপ, উদ্ভাবনের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। প্রিয়শপের ইকোসিস্টেমে ডিজিটালি প্রক্রিয়াকৃত ঋণ সেবা যুক্ত করার মাধ্যমে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আনুষ্ঠানিক ঋণপ্রাপ্তির পথে প্রতিবন্ধকতা দূর করছি এবং সহজলভ্যতা বাড়াচ্ছি।  এই মডেলটি গ্রামীণ উদ্যোক্তাবান্ধব ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে সহায়ক হবে।” 

প্রিয়শপের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান সুজন বলেন, “ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যবসা বৃদ্ধিতে প্রয়োজনীয় টুলস সরবরাহ করাই আমাদের মূল লক্ষ্য। কাঠামোবদ্ধ অর্থায়ন আমাদের এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘সাফল্য’-এর প্রোমোটার হিসেবে আমরা আমাদের মার্চেন্টদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের লোন সল্যুশনের সংযোগ ঘটাতে পারছি, যা তাদের ব্যবসাকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করে তুলবে।’’

প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ মার্কেটিং অফিসার দীপ্তি মন্ডল এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংক পিএলসি

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৯১টি শাখা, ৮০টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১২৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। আঠারো লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৩ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।