সংবাদপত্রের কালো দিবসে গাজীপুরে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

‘১৬ জুন সংবাদপত্রের ‘কালো দিবস’ উপলক্ষ্যে এক আলোচনা সভা সোমবার গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডা. মাজহারুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সভাপতি নাসির আহমেদ, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল বারী বাবুল, অ্যাডভোকেট জাকিরুল ইসলাম, প্রিন্সিপাল হুমায়ুন কবির, সাংবাদিক শামসুল হুদা লিটন, গাজী খলিলুর রহমান , মাজহারুল ইসলাম কাঞ্চন প্রমুখ। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কলামিস্ট, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।