দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। ‘বাহুবলি’র কারণে তিনি অত্যধিক পরিচিত। এ অভিনেত্রীকে এবার দেখা যাবে ডনরূপে। যদিও বিষয়টি নিশ্চিত নয়, তবে ভারতীয় গণমাধ্যম এমনই ইঙ্গিত দিয়েছে।
২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ‘কাইথি’র সিক্যুয়াল নির্মিত হচ্ছে। লোকেশ কানাগরাজের পরিচালনায় এ সিনেমায় আনুশকা শেঠি যোগ দিচ্ছেন বলে জানা গেছে। তবে সেটা সিনেমার অভিনেতা কার্তিকের স্ত্রী, নাকি ডন হিসেবে, তা নিশ্চিত করেনি কেউ। গুঞ্জন রয়েছে, আনুশকাকে দেখা যেতে পারে ডনরূপে।
২০১৯ সালের অ্যাকশন থ্রিলারে কোনো নারী প্রধান চরিত্র ছিল না। গল্পটি কার্তিককে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। যেখানে দেখা গেছে, মেয়েকে বাঁচানোর জন্য একজন বাবার লড়াই। তবে দ্বিতীয় কিস্তিতে একজন অভিনেত্রী গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন বলে খবরে প্রকাশ। সিক্যুয়েলে আনুশকা শেঠি সম্ভবত ডন অথবা কার্তিক স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন বলে গুঞ্জন রয়েছে।