প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে মুশফিক-শান্তর লড়াই

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হলেও বাংলাদেশ সেই পুরনো চক্রেই ঘুরছে। সেই ব্যাটিং ব্যর্থতাই হয়েছে সঙ্গী। শুরু থেকে উইকেট হারাতে হারাতে ৪৫ রানেই প্যাভিলিয়নে ফিরেছেন তিন ব্যাটার। ২০ ওভারে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৫৩ রান।

গলে টস জিতে ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। আসিথা ফার্নান্দোর বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন ১০ বলে কোনো রান না করা এনামুল হক বিজয়। দলের স্কোরবোর্ডে তখন মাত্র ৫ রান! এরপর প্রতিরোধ গড়েছিলেন আরেক ওপেনার সাদমান ইসলাম আর মুমিনুল হক। পঞ্চদশ ওভারে সাদমানকে (১৪) ফিরিয়ে সেই প্রতিরোধ ভাঙেন অভিষিক্ত থারিন্দু রত্নায়েক।

সাদমানকেও আউট করেন অভিষিক্ত থারিন্দু

দলীয় ৪৫ রানে মুমিনুল হকের (২) বিদায়ে পতন ঘটে তৃতীয় উইকেটের। এবারও শিকারী থারিন্দু রত্নায়েক। প্রথম সেশনে মোট ২৮ ওভারের খেলা হয়েছে। বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৯০ রান তুলেছে। অধিনায়ক নাজমুল ৪৩ বলে ২৫ রানে অপরাজিত। অন্য প্রান্তে ৩১ বলে ২০ রানে অপরাজিত মুশফিক। চতুর্থ উইকেটে দুজনে ৭১ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন।