খুলনায় করোনায় আক্রান্ত ২

খুলনায় দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালে পৃথক পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। 

করোনায় আক্রান্তরা হলেন, সুমাইয়া (১৮) ও তানিয়া (৪২)। এদের মধ্যে সুমাইয়াকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তানিয়ে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ও ডেঙ্গুর ফোকালপারসন ডা. খান আহম্মেদ ইশতিয়াক বলেন, ‘২০২৩ সালের পর খুলনায় করোনার তেমন কোনো প্রভাব ছিল না। এরপর দুইজন নারীর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ল।’

ডা. খান আহম্মেদ ইশতিয়াক বলেন, ‘খুমেক হাসপাতালে করোনা পরীক্ষার জন্য বর্তমানে মাত্র ৪০টি কিট রয়েছে। ইতিমধ্যে এ ব্যাপারে মন্ত্রণালয়ে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে চাহিদা অনুযায়ী কিট এসে যাবে।’