শূন্য থেকে ৪৫ দিনের শিশুর জন্ম সনদ বিতরণ অনুষ্ঠান

গাজীপুরের শ্রীপুরে শূন্য থেকে ৪৫ দিনের মধ্যে শিশুদের জন্ম সনদ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ‍জুন) দুপুরে শ্রীপুর পৌরসভার সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ এটি আয়োজন করেন। 

পরে নতুন শিশুদের নামে তৈরি জন্ম সনদ পত্র বাবা মায়ের হাতে তোলে দেওয়া হয়। এ সময় আনুষ্ঠানিক ভাবে ১০ জন শিশুর জন্ম সনদ তাদের পরিবারের কাছে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ। পরে শিশুদের জন্য উপহার বিতরণ ও পরিবারের মাঝে দুপুরের খাবার দেওয়া হয়।

অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও ব্যারিস্টার সজিব আহমেদ। 

এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টি এস) ডা. শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব আলম, শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন প্রমুখ।