কাতারের আমিরকে গোপন চিঠি দিলেন ইরানের প্রেসিডেন্ট

চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে গোপন চিঠি পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১৮ জুন) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠির বিষয়টি নিশ্চিত করেছে। 

কাতারে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি সালেহাবাদির সাথে সাক্ষাতের সময় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি চিঠিটি গ্রহণ করেন। তবে চিঠিতে কি লেখা হয়েছে তা প্রকাশ করেনি।

ইরানে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর যেসব দেশ যুদ্ধবিরতি ও পরমাণু আলোচনা শুরু করতে ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছে কাতার তাদের অন্যতম।

ইসরায়েলি আগ্রাসন নিয়ে জাতির উদ্দেশে বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জানিয়েছেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়বে তার দেশ। কারও কাছে আত্মসমর্পণ করবে না। একইভাবে চাপিয়ে দেয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ়ভাবে দাঁড়াবে।