বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের জাবি শাখার নতুন কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল ও সদস্যসচিব হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম।

বুধবার (১৮ জুন) রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব জাহিদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিম আল তারিক এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছে নাহিদ হাসান ইমন, কাউসার আলম আরমান, জান্নাতুল ফেরদৌস আনজুম, দেওয়াল আল ফাহাদ, জিয়া উদ্দিন আয়ান, নাজমুল ইসলাম লিমন, শাহরিয়ার ইমন ও জাহিদ হাসান। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আহসান লাবিব, যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন, তানভীর আহমেদ শিহাব, মার্যিউর রহমান চৌধুরী, সাজ্জাদ হোসেন, ফারহানা বিনতে জিগার ফারিনা, গালিব হাসান, রিয়াজুল ইসলাম রিয়াজ, মাশরুফ হোসেন, মো. সজীব চৌধুরী ও সাদি মোহাম্মদ সাদি। সংগঠনটির মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন নকিব  আল মাহমুদ অর্ণব এবং মুখপাত্রের দায়িত্ব পালন করবেন নাদিয়া রহমান অন্বেষা। এছাড়াও ১৩ জনকে সংগঠক এবং ২২ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখার নতুন আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘চব্বিশের আন্দোলনের স্পিরিটকে ধারণ করে আমরা রাজনীতি করতে চাই। আগে ক্যাম্পাসে র‍্যাগিং, গেস্টরুম, সিট দখলের যে সংস্কৃতি ছিলো আমরা সেই চিন্তাধারা থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই। আশা করি এই নতুন যাত্রায় সকল সচেতন শিক্ষার্থীকে আমাদের পাশে পাবো।’