দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) গত মঙ্গল ও গতকাল বুধবার ভিড়তে পারেনি এলএনজি কার্গো জাহাজ। ফলে জাতীয় গ্রিডে আরএলএনজি (রি-গ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) সরবরাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ফলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে বার্থিং শুরু হবে। জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে কর্র্তৃপক্ষ। বিজ্ঞপ্তি