পেনাল্টি মিস করে সৌদি ক্লাবের কাছে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

সৌদি প্রো লিগ আর স্প্যনিশ লা লিগার মাজে আকাশ-পাতাল ব্যবধান। হালে আলোচনায় আসা সেই সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের কাছে হেরেই গেল রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপের ম্যাচে জ্বরে আক্রান্ত ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া খেলতে নামা রিয়ালকে ১-১ গোলে রুখে দিয়েছে আল হিলাল। শেষদিকে পেনাল্টি মিস করেছেন ফেদেরিকো ভালভার্দে।

গতকাল বুধবার রাতে ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে শুরু থেকেই প্রবল আক্রমণ শুরু করে আল হিলাল। প্রথম ১০ মিনিটেই তারা ৫টি শট নেয়। দ্বিতীয় মিনিটেই মিলিনকোভিচ-সাভিচের বুলেট গতির শটটি ঝাঁপিয়ে রুখে দেন থিবো কোর্তোয়া। একটু গুছিয়ে নিয়ে রিয়ালও শুরু করে পাল্টা আক্রমণ। দুটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। ৩২ মিনিটে রদ্রিগোর দারুণ এক পাস থেকে গঞ্জালো গার্সিয়া রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন। রিয়ালের এই স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি।

৪১ মিনিটে আল হিলালের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে ডি-বক্সে লিওনার্দোকে ফাউল করে বসেন রাউল আসেন্সিও। সফল স্পট কিকে সমতা টানেন রুবেন নেভেস।

সফল স্পট কিকে সমতা টানেন রুবেন নেভেস

৮৭তম বক্সের ভেতর গার্সিয়া ফাউলের শিকার হলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিনিসিউস-রদ্রিগো-বেলিংহ্যামদের তুলে নেওয়ায় পেনাল্টি নিতে আসেন ভালভার্দে। কিন্তু তার দুর্বল শট সহজেই আটকে দেন আল হিলালের মরক্কোর  গোলকিপার বোনো। ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে।