রূপায়ণ গ্রুপের লিগ্যাল কনসালটেন্ট আফজাল হোসেনের মৃত্যু

হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়া রূপায়ণ গ্রুপের লিগ্যাল কনসালটেন্ট জনাব আফজাল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৯ জুন) সৌদি আরব সময় দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রূপায়ণ গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, কোম্পানির ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন জনাব আফজাল হোসেন। সেখানে তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে রূপায়ণ গ্রুপের পরিচালনা পর্ষদ গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সঙ্গে সঙ্গে রূপায়ণ গ্রুপের সব কর্মকর্তা ও কর্মচারীকে অনুরোধ করা হয়েছে, যেন তাঁরা মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য দোয়া করেন এবং তাঁর পরিবার যেন এই শোক ও ক্ষতি কাটিয়ে উঠতে পারেন, সে কামনা করেন।