পাথুম নিশাঙ্কাকে ২০০ করতে দিলেন না হাসান

শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তুলোধুনো করছিলেন পাথুম নিশাঙ্কা। দ্রুতই তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। সেটা বড় করছিলেন। এগিয়ে যাচ্ছিলেন ডাবল সেঞ্চুরির দিকে। তবে শেষ পর্যন্ত তাকে ২০০ রান করতে দিলেন না হাসান মাহমুদ। তার অসাধারণ ডেলিভারিতে ১৮৭ রানে থেমে গেছেন বাহাতি এই ব্যাটার।

ফেরার আগে ২৫৬ বলে ২৩ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংসটি। শ্রীলঙ্কায় ৩৩১ রানে হারায় দলীয় চতুর্থ উইকেটটি। 

৮৭ ওভার শেষে ৪ উইকেটে ৩৩৬ রান করেছে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে তাইজুল, হাসান, নাঈম ও মুমিনুল নেন একটি করে উইকেট।