শিবালয়ে চায়না জাল বিক্রেতা জনতার হাতে আটক

শিবালয় উপজেলায় জনতার হাতে নিষিদ্ধ চায়না কারেন্ট জালসহ আসলাম মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে বোয়ালী ডাক্তারখানা এলাকায় তাকে আটক করা হয়। আটক আসলামকে ভ্রামমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করে। 

স্থানীয়রা জানায়, অত্র উপজেলার নবগ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে আটক আসলাম দীর্ঘদিন যাবত শিবালয় বাজারে নিষিদ্ধ জাল বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে জাল ক্রয়কারী এক ব্যক্তিকে বোয়ালী ডাক্তারখানা থেকে জনতা তাকে আটক করে। পরে বিক্রেতা আসলামকে খবর দিলে ঘটনাস্থলে আসার পর তাকেও জনতা পুলিশে দেয়।

এসআই অসীম মণ্ডল জানান, জনতার হাতে আটক আসলামকে থানায় আনার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে। 

সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী জানান, আটক ব্যক্তিকে ১৯৫০ সালের মতস সংরক্ষণ আইনের ৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা ও অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়।