রাষ্ট্রদূতের আমন্ত্রণে চীনা দূতাবাসে বিএনপির প্রতিনিধি দল

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে দূতাবাস পরিদর্শনে গেলেন বিএনপি’র প্রতিনিধি দল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফর উপলক্ষে চীনের রাষ্ট্রদূত এ আমন্ত্রণ জানান।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির দলটি চীনা দূতাবাসে যান। 

প্রতিনিধিদলে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাঈল জবিউল্লাহ্, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল।

উল্লেখ্য, আগামী ২২ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন।

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফর বলে জানা গেছে।