প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

নরসিংদীর শিবপুরের ব্রাহ্মন্দী গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ জুন) রাতে শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৫০) এবং একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে হানিফা মেম্বার। তিনি বাঘাব ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, ২০ বছর বয়সী বুদ্ধী প্রতিবন্ধী এক তরুণীকে প্রতিবেশী আব্দুল মান্নান ধর্ষণ করেন। এ ঘটনার পর মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যরা বুঝতে পেরে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করেন। পরে তিনি জানায় প্রতিবেশী আব্দুল মান্নান তাকে ধর্ষণ করেছেন। এলাকায় এ ঘটনা জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী হানিফা মেম্বার টাকার বিনিময়ে ভুক্তভোগীর পরিবারের ওপর চাপ সৃষ্টি করে। পরে পরিবারের লোকজন বিষয়টি শিবপুর মডেল থানা পুলিশকে জানায়।

এ ব্যাপারে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ভুক্তভোগী তরুণী বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার কারণে বেশ কিছুদিন ঘটনাটি কেউ জানতে পারেনি। কিন্তু তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবারের সদস্যরা বিষয়টি পরে টের পায়। পরে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।