লক্ষীপুরের রায়পুর-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের প্রায় ৭ কিলোমিটার এলাকা ব্যক্তি উদ্যোগে মেরামত করার উদ্যোগ নিয়েছেন সাবেক ছাত্রদল নেতা শাহ আলম। সড়কটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কবলে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মানুষের ভোগান্তির কথা ভেবে নিজ অর্থায়নে ওই রাস্তা সংস্কার কাজ শুরু করেছেন জনাব শাহ আলম।
সোমবার দিনভর ইটের খোয়া ও বালু দিয়ে সড়কের ভাঙা অংশগুলো মেরামত করা হয়েছে। তবে কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। জানা যায়, বৃষ্টির কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় জনদুর্ভোগে পড়েছিলেন ওই এলাকার বাসিন্দাসহ যানবাহনচালক ও পথচারীরা। আর তাই শত শত মানুষের চলাচলের একমাত্র সড়কটি চলাচলের উপযোগী করে তুলতেই এই উদ্যোগ।
রাস্তাটি সংস্কারে বিষয়ে শাহ আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই রাস্তাটি চলাচলের অযোগ্য হলেও সংস্কারের ব্যবস্থা নেননি স্থানীয় প্রশাসন। মূলত জনদুর্ভোগ নিরাময়ের জন্য আমার এই প্রচেষ্টা’। সমাজের বিত্তশালীদের এই ধরণের সামাজিক কাজে এগিয়ে আসার, আহ্বানও জানান তিনি।