আম্মুকথন
পড়াশোনার নেই তো বালাই
মুঠোফোনের পোকা,
বারে বারে হয় তো দিতে
টেবিল বসতে টোকা।
কার্টুন, পদ্য, গদ্য শুধু
আরও পড়িস গল্প,
মানতি যদি বলি যা যা
আমার কথা অল্প!
ধুত্তরি ছাই! বলছি কাকে
আলসেদেরই রাজা,
জ্বালিয়ে পুড়িয়ে জীবনটাকে
করেছিস মাছভাজা।
আমার কথার মর্ম তো নেই
পাত্তা? সেটা বাড়তি!
কী আর করা বুদ্ধি বাড়ার
করছি বসে আরতি।