সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার গ্রেপ্তার

সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ইকবাল বাহারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তাকে বেইলি রোডের পুলিশ অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনটি মামলা রয়েছে। ইকবাল বাহার ২০২০ সালে অবসরে যান।

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সংঘটিত হত্যার ঘটনায় রাজধানীর গুলশান, মিরপুর মডেল ও যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা রয়েছে। তাকে বেইলি রোডের পুলিশ অফিসার্স মেস থেকে আটক করে নিয়ে আসা হয়েছে।