আগামীকাল সকাল থেকে এনবিআর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি।
শনিবার (২১ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়েছে।
এতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে শেরেবাংলা নগর থানার অন্তর্গত শিশু মেলা থেকে আগারগাঁও রোডে অবস্থিতে এনবিআর কার্যালয়, বিডা কার্যালয় ও আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।
আগামী ২২ জুন সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।