অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, হলিউডে কাজ করবেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা সুপার স্টার শাকিব খান। এরপর এবার ঈদে হঠাৎ করেই চাউর হয় বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবরের সঙ্গে নতুন প্রজেক্ট করতে যাচ্ছেন তিনি।
অবশেষে জানা গেল, হলিউডে নতুন সিনেমা নির্মাণ করছেন ‘বনইয়ার্ড’, ‘অ্যাস্ট্রো’, ‘দ্য কমান্ডো’, ‘স্মোক ফিল্ড লাংস’ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিত ‘এমআর-নাইন’ খ্যাত আসিফ আকবর। আর সেই সিনেমাতে প্রোটাগনিস্ট হিসেবে থাকছেন শাকিব খান। এমনটা নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
আসিফ আকবর জানান, এখন পা-ুলিপির কাজ চলছে। ছবিটির জন্য নির্বাচিত হয়েছেন শাকিব খান। তার সঙ্গে থাকবেন দুজন চিত্রনায়িকা। একজন বাংলাদেশ থেকে, অন্য জনকে নেওয়া হবে হলিউড থেকে। শুধু তাই নয়, খলনায়ক থাকবেন হলিউডের পরিচিত মুখ। জানা গেছে, আগামী মাসের শুরুর দিকে শাকিব খানের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। তখন সবকিছু চূড়ান্ত হবে। যদি সবকছু ঠিক থাকে তাহলে এটি হবে শাকিব খানের প্রথম হলিউড সিনেমা। ক্রাইম থ্রিলার ঘরানার এ সিনেমাটি ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। এবার দেশের এই সুপারস্টারকে নিয়ে কতটা খেল দেখাতে পারবেন নির্মাতা আসিফ আকবর, সেটাই দেখার অপেক্ষায় দর্শক। সাকিব ভক্তরা ঈদের ছবি তা-ব জ¦রে আক্রান্ত। এরই মধ্যে সাকিবের হলিউড অভিষেক ভক্তদের উচ্ছ্বাস আরও দ্বিগুণ হয়েছে।