পৌরকর আদায়ে খুলনা সিটি কর্পোরেশনের ক্রোক অভিযান 

বকেয়া পৌরকর আদায়ে খুলনা সিটি কর্পোরেশনে রবিবার (২২ জুন) মালামাল ক্রোক অভিযান পরিচালিত হয়েছে। কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।  

কর্পোরেশনের রাজস্ব শাখার কর্মকর্তারা জানায়, অভিযানে রূপসা স্ট্যান্ড রোডস্থ ৪৮/১ নম্বর হোল্ডিং, শেরে বাংলা রোডস্থ ১৪ নম্বর হোল্ডিং,  বিকে পশ্চিমপাড়া রোডস্থ ২/৫ নম্বর হোল্ডিং, নিরালা আবাসিক এলাকার ২৭৭ নম্বর হোল্ডিং, রায়পাড়া মেইন রোডস্থ ২২ নম্বর হোল্ডিং  এবং বাগামারা মেইন রোডস্থ ১৩ নন্বর হোল্ডিং-এ মালামাল ক্রোক অভিযান পরিচালিত হয়।  

এ সময় কেসিসি’র ডেপুটি কালেক্টর অব ট্যাক্সেস কাজী মো. ইমরুল হাসান টিটো, নুরুজ্জামান তালুকদার ও জান্নাতুল ফেরদাউস, সহকারী কালেক্টর অব ট্যাক্সেস মো. মোস্তফা জামান উপস্থিত ছিলেন।