দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপায়ণ গ্রুপ চেয়ারম্যানের শুভেচ্ছা

দৈনিক ইনকিলাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল. এ. মুকুল।

রবিবার দুপুরে ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের হাতে এ শুভেচ্ছা তুলে দেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ।

ইনকিলাব ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ইনকিলাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানানো হয়।