ইরানের ছয় বিমানবন্দরে হামলার দাবি ইসরায়েলের

ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা বলছে, মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ এ হিব্রু ভাষায় লেখা এক বিবৃতি এই তথ্য জানিয়েছে ইসরায়েল।

বিবৃতিতে বলা হয় দূর নিয়ন্ত্রিত বিমানের মাধ্যমে ইরানের ১৫টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে এই হামলায়। এতে আরও বলা হয়েছে, হামলায় বিমানবন্দরের রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, জ্বালানি পরিবহন বিমান এবং এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। ইসরায়েলের বিমান বাহিনী ইরানের এসব বিমানবন্দরে হামলা চালিয়ে বিমান উড্ডয়ন কার্যক্রম এবং ইরান সেনাবাহিনীর প্রতিরক্ষা কার্যক্রম নস্যাৎ করে দিয়েছে বলে দাবি করা হয় বিবৃতিতে।