নারায়ণগঞ্জের আড়াইহাজারের ডাকাত, সন্ত্রাসী, মাদক কারবারি ও ১৫ মামলার আসামি ডালিমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ডালিম দুপ্তারা ইউনিয়নের গিরদা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
সোমবার (২৩ জুন ) সকাল দশটায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ডালিম এলাকায় ডাকাতি, মাদক বিক্রি এবং সন্ত্রাসম চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করলে ডালিম ও তার সহযোগীরা প্রাণে মেরে ফেলার হুমকি দেন। তার অন্যায় অত্যাচারে অতিষ্ট হয়ে এলাকাবাসী এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন বলেন, তার নামে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা মামলা থাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, তার বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ পেয়েছি। অনতিবিলম্বে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।