ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে কখনো কখনো মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। এর আগে, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৩ মিনিটে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত ছিল খুবই সামান্য (ট্রেস)। দেশের বিভিন্ন এলাকায় কিছুটা ভারী বৃষ্টিও হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে।