দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর বিবৃতি

কোনো পরামর্শক বা উপদেষ্টা নিয়োগ দেয়নি দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নাম ব্যবহার করে উপদেষ্টা বা পরামর্শক ইত্যাদি পরিচয় দেওয়ার বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। সম্প্রতি বিভিন্ন ব্যক্তি প্রতারণা ও চাঁদাবাজির উদ্দেশ্যে এসব পরিচয় দিয়ে আসছে বলে কমিশন অভিযোগ পেয়েছে।

মঙ্গলবার দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, কিছু ব্যক্তি বিশেষ বিভিন্ন জায়গায় দুদকের উপদেষ্টা/কনসালটেন্ট/পরামর্শক/ সহযোগী/সহকারী পরিচয় দিচ্ছেন। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, দুদকের নিয়োগকৃত কোনো উপদেষ্টা/ কনসালটেন্ট/ পরামর্শক/সহযোগী/সহকারী নাই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হলো।

প্রসঙ্গত, প্রসঙ্গত, আজ ২৪ জুন শেখ আবু মাহদী নামে এক ব্যক্তি দুদকের কনসালট্যান্ট পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি ও হয়রানির বিষয়ে শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই এ বিষয়ে সবাইকে সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করলো দুদক।