মাইডাস ফাইন্যান্সিংয়ের ২৯ তম বার্ষিক সাধারণ সভা কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল করিমের সভাপতিত্বে মঙ্গলবার (২৪ জুন) প্রতিষ্ঠানের নিজস্ব ভবন ‘মাইডাস সেন্টার’ এ অবস্থিত মাইডাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
কোম্পানীর পরিচালক আহমেদ আতাউল হাকিম, এফসিএমএ এবং রামিসা মাইশা, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানী সচিব তানভির হাসান, এফসিএ সহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার এবং কোম্পানীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত সভায় ডিএসই ও সিএসই’র সম প্রতিনিধিসহ একজন স্বতন্ত্র স্কুটিনাইজার উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় ২০২৪ সালের পরিচালক বৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন এবং প্রস্তাবসহ সকল আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।