ডায়াবেটিস রোগীদের নিয়ম করে রক্তে শর্করা মাপতে হবে। তবে খাওয়ার পরে ঠিক ঘণ্টা দুয়েকের মধ্যে তা মেপেছেন কি কখনো। দুপুরে বা রাতে খাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা কত উঠছে বা নামছে, তা খেয়াল করুন। এমনিতেও রক্তে শর্করা ওঠানামা করেই। একটু বেশি ভাত খেয়ে ফেললে বা মিষ্টি জাতীয় খাবার, ভাজাভুজি বেশি খেলে ‘ব্লাড সুগার’ ওঠানামা করবেই। ডায়াবেটিস আছে যাদের, তাদের অনেকেই নিয়ম করে রক্তে শর্করা মাপেন। তবে খাওয়ার পরে ঠিক ঘণ্টা দুয়েকের মধ্যে তা মেপেছেন কি কখনো। যদি মেপে থাকেন এবং শর্করার মাত্রা ১৮০ মিলিগ্রাম/ ডিএল-এর বেশি আসে বা ২০০ এমজি/ডিএল ছাড়িয়ে যায়, তা হলে সেটা ভালো না মন্দ, জেনে রাখা ভালো।
আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, খাওয়ার ২ ঘণ্টা পরে রক্তে শর্করার মাত্রা থাকা উচিত ১৩০ থেকে ১৪০ মিলিগ্রাম/ডিএল। কিন্তু তা যদি ১৮০ মিলিগ্রাম/ ডিএলের বেশি হয়ে যায়, তা হলে বুঝতে হবে, আপনি প্রি-ডায়াবেটিক। আর যদি রক্তে শর্করার মাত্রা ২০০ মিলিগ্রাম/ ডিএল হয়, তা হলে বুঝতে হবে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। লাগাতার যদি এই মাপই আসতে থাকে, তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।
ডায়াবেটিস যাদের আছে, তাদের যদি খাওয়ার পরে ‘ব্লাড সুগার’ লেভেল ১৮০ থেকে ২০০ মিলিগ্রাম/ ডিএল আসতে শুরু করে, তা হলে খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ আনা জরুরি। বুঝতে হবে, এমন কিছু খাচ্ছেন, যাতে শর্করার মাত্রা খুব বেশি। সে ক্ষেত্রে কৃত্রিম চিনি খাওয়াও বন্ধ করতে হবে।
গবেষকরা জানিয়েছেন, খাওয়ার আগে ও পরে রক্তে শর্করার মাত্রা কত তা পরিমাপ করলেই বোঝা যাবে, ডায়াবেটিস হওয়ার আশঙ্কা আছে কি না। খাওয়ার আগে রক্তে শর্করার মাত্রা হওয়া উচিত ৭০ থেকে ১২০ মিলিগ্রাম/ ডিএল, আর খাওয়ার দুঘণ্টার পরে রক্তে শর্করার মাত্রা ১৩০ থেকে ১৪০ মিলিগ্রাম হলে তা স্বাভাবিক। এর বেশি হতে শুরু করলেই মুশকিল।
‘সুগার’ কখন মাপবেন
১. সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পরীক্ষা করতে হবে। রাতের খাওয়ার সঙ্গে ৮ থেকে ১০ ঘণ্টার তফাত রাখতে হবে।
২. সকালে নাশতা খাওয়ার ২ ঘণ্টা পরে ফের মাপতে হবে।