হবিগঞ্জের মাধবপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ মাদক কারবারি মো. শাহ আলমকে (৪২) আটক করেছে। বুধবার (২৫ জুন) সকাল ৮ টা ৪০ মিনিটে উপজেলার নোয়াপাড়া গ্রামে শাহ আলমের বাড়িতে অভিযান করে সেনা সদস্যরা।
এ সময় তার বাড়ি থেকে ২৫০ পিস ইয়াবা, ৬০০ গ্রাম গাজা নগদ ১ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা উদ্বার করা হয়। শাহ আলম নোয়াপাড়া গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ধৃত শাহ আলমের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন বাদি হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পুলিশ ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।