আগের ওভারেও ক্যাচ তুলে দিয়েছিলেন। তবে ফাঁকায় পড়ায় বেঁচে যান। এবার আর রক্ষা হলো না লিটনের। বাঁহাতি স্পিনার সোনাল দিনুশার শরীরের খুব কাছের ডেলিভারি স্টিয়ার করতে চেয়েছিলেন লিটন। ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় উইকেটের পেছনে। তৃতীয় চেষ্টায় বল গ্লাভসে নেন উইকেটরক্ষক কুসাল মেন্ডিস।
অভিষিক্ত স্পিনার অলরাউন্ডার দিনুশা পেয়েছেন টেস্টে নিজের প্রথম উইকেট।
৫৬ বলে ৩৪ রান করেছেন লিটন। তার আউটে ভাঙে ৬৭ রানের জুটি। ৩৪ রান নিয়ে চা-বিরতিতে যান মুশফিকুর রহিম। বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১৪৪ রান।