নাটোরের বাগাতিপাড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুরে পৌরসভার কার্যালয়ে বাজেট ঘোষণা অধিবেশনে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। ২০২৫-২৬ অর্থ বছরে ঘোষিত বাজেটে মোট আয় ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ৭৪৬ টাকা, আয়-ব্যয় সমান হওয়াতে সমাপনী স্থিতি নেই বলে জানান পৌর প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প. প. কর্মকর্তা ডা. সূচনা মনোহরা, উপজেলা শিক্ষা অফিসার ডক্টর সাবরিনা আনাম, উপজেলা প্রকৌশলী অনুপ কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রিয়াজুল ইসলাম, বাগাতিপাড়া পৌর প্রকৌশলী শহিদুল আলম প্রমুখ।