প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক মনোনয়নের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত একমাত্র গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। 

এ উপলক্ষ্যে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার (২৫ জুন) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয় বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম শাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি মাননীয় উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আদিলুর রহমান খানের নিকট হতে প্রগতির পক্ষে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল আলম এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ, এসিএস অ্যাওয়ার্ড এবং সনদ গ্রহণ করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন