আমরাই উইকেট ছুঁড়ে দিয়ে এসেছি: সাদমান

গলের শেষ ইনিংসে যেখানে শেষ করেছিলেন, এবার যেন সেখান থেকেই শুরু করেছিলেন সাদমান ইসলাম। দারুণ ব্যাটিংয়ে ফিফটির পথেই ছিলেন। তবে ফিরেছেন ফিফটি না পাওয়ার হতাশা সঙ্গী করে। ৯৩ বলে ৪৬ রান করেছেন এই ওপেনার। দিনের খেলা শেষে সাদমান বলেছেন, ‘দিনটা হয়ত আমাদের ছিল না।’

তবে সাদমানের আশা দ্বিতীয় ইনিংসে ভালো কিছু হবে। তিনি বলেন, ‘উইকেট কিছুটা স্লো। আমরা হয়ত ভালোই যাচ্ছি। ইনশাল্লাহ আশা করছি ভালো বল করলে কামব্যাক করতে পারব। উইকেট ভালোই ছিল। মুভমেন্ট তেমন ছিল না। আমরাই উইকেট ছুঁড়ে দিয়ে এসেছি। ইনশাল্লাহ দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারব আমরা।'

‘কেউ তো আর ইচ্ছা করে আউট হতে চায় না। হয়ত আমরা ব্যাটাররা সবাই সেট হয়ে আউট হয়েছি, হয়ত এটা আমাদের খারাপ দিন ছিল। ইনশাল্লাহ আমরা দ্বিতীয় ইনিংসে ভালোভাবে কামব্যাক করব। শট না খেললে তো রান হবে না। গলেও আমরা ভালোই শট খেলেছি যেগুলা ভালোই বাউন্ডারি আসছে। আজকে হয়ত সবাই, হয়ত দিনটা আমাদের ছিল না', বলেন সাদমান।