নাটোর জেলার বাগাতিপাড়ায় স্কুলছাত্রী অভিমানে বিষপান করে আত্মহত্যা করেছে। মৃত মোছাঃ সাবিনা আক্তার (১৬) বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চিমনাপুর গ্রামের মো. জমশেদ রানা ও মোছাঃ শেফালী বেগমের মেয়ে। তিনি লক্ষণ হাটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয় ও খানা সূত্রে জানা যায়, সাবিনা অনেক দিন থেকে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। বুধবার (২৫ জুন) সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে বোনদের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে মা বকা দিলে সাবিনা অভিমান করে বাড়িতে থাকা ফসলে দেওয়া তরল কীটনাশক পান করে।পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া থানার অফিচার্জ ইনচার্জ (তদন্ত) শরিফুল ইসলাম জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।