অভ্যন্তরীণ কোন্দলে পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে মাত্র ১০ দিন আগে ঘোষিত মাদারীপুর জেলা ও সদর উপজেলা কমিটি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। গত বুধবার রাতে দলের যুগ্ম সম্পাদক (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিত হওয়া জেলা সমন্বয় কমিটির ৫ নম্বর সদস্য আব্দুল্লাহ আদিল ও ৬ নম্বর সদস্য রাতুল হাওলাদারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে এসব সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বুধবার রাতে মাদারীপুরে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক যৌথ কর্মিসম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার সদস্যসচিব মাসুম বিল্লাহকে পিটিয়ে জখম করেন এনসিপির কয়েক নেতা।