বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে পুষ্টির ওপর প্রভাবের ফল প্রকাশিত

বাংলাদেশে পুষ্টির ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের ঝুঁকিপূর্ণতা এবং অভিযোজন মূল্যায়নবিষয়ক প্রচারণা কর্মশালা গতকাল বৃহস্পতিবার ঢাকার সিরডাপে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক ড. মো. সায়েদুর রহমান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি এবং অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টি পরিষেবার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. আঞ্জুমান আরা সুলতানা সভাপতি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, স্বাস্থ্য সুরক্ষা ও জরুরি অবস্থাবিষয়ক টিম লিডার ডা. অ্যান্থনি এশোফোনি মূল্যায়নের সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামসের (বিসিসিপি) ডেপুটি সিইও ডা. জিনাত সুলতানা বিসিসিপির ওপর উপস্থাপন করেন।

উম্মে সালমা মুক্তা, সিনিয়র রিসার্চ ম্যানেজার বিসিসিপি অ্যাসাইনমেন্টের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। সমাপনী বক্তব্য দেন জাতীয় পুষ্টি বিভাগের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. আঞ্জুমান আরা সুলতানা।

কর্মশালায় তুলে ধরা হয়, যে জলবায়ু পরিবর্তন বাংলাদেশের একাধিক ক্ষেত্রের জন্য উল্লেখযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, সেসবের মধ্যে পুষ্টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। পুষ্টির ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বিজ্ঞপ্তি