মুক্তারপুর সেতু সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে

বাংলাদেশ-চীন মৈত্রী (মুক্তারপুর সেতু) সেতু সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্র্তৃপক্ষের আওতাধীন ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী (মুক্তারপুর সেতু) সেতুর সংস্কার কাজের জন্য ‘বাংলাদেশ সেতু কর্র্তৃপক্ষ’ এবং ‘চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জনজীবনে যাতায়াতের ক্ষেত্রে স্বস্তি, সময় সাশ্রয় ও সেবা সহজীকরণ করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনার আলোকে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী (মুক্তারপুর সেতু) সেতু সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।