সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার থেকে এ পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত গতকালের এইচএসসির বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৫১৩ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষায় ৪ হাজার ১৯৬ জন এবং কারিগরি বোর্ডের অধীন বাংলা পরীক্ষায় ১ হাজার ৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। গত বছর এ পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ২০৩ শিক্ষার্থী। তবে, এবার গতবারের চেয়ে ৮১ হাজারের বেশি পরীক্ষার্থী কমেছে।