৫ সেঞ্চুরির পরও ইংল্যান্ডের কাছে সিরিজের প্রথম টেস্টে ৫ উইকেটে হেরে গেছে ভারত। ব্যাটিং ভালো হলেও তাদের বোলিং ছিল ছন্নছাড়া। শেষ দিনেও তাই ইংলিশরা সাড়ে তিনশ রান করে জিতেছে। এমন আবহে রবীন্দ্র জাদেজার সমালোচনা করলেন সাবেক ইংলিশ ব্যাটার মার্ক বুচার।
পুরো ম্যাচে ৪৭ ওভার বোলিং করে ১৭২ রান খরচায় মাত্র এক উইকেট নিয়েছেন জাদেজা। তাকে নিয়ে মার্ক বুচার বলেন, 'আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে, সে এতটা খারাপ বোলিং করেছে… যদি অভিজ্ঞতার কথা বলেন, সব অভিজ্ঞতা তার আছে। তার বা কিপার রিশাভ পান্তের কাছেও মনে হয়নি যে, বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য সারাদিন ভাঙা পিচে বল করাই ভালো ধারণা হতে পারে।'
রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর ভারতের স্পিন আক্রমণ কিছুটা ধাক্কা খেয়েছে। ম্যাচ উইনিং বোলার কমে গেছে। কয়েক মাস ধরে জাদেজার ফর্ম ভালো যাচ্ছে না। হেডিংলি টেস্টে ব্যাটিংয়েও তেমন কিছু করতে পারেননি জাদেজা। প্রথম ইনিংসে ১১ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ২৫ রানে।