নতুন বাংলাদেশ দিবস ৫ আগস্টই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান পোস্টে বলেন, ‘৮ নয় ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।’
এর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন মানে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। আর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিনকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা দেওয়া হয়।
এরপর এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অনেকে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন। তারা ৫ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ চান।