বাংলাদেশ সিরিজে ওয়ানডে দল ঘোষণা শ্রীলঙ্কার, ফিরলেন মাদুশঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজ শেষে ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ওয়ানডে সিরিজের জন্য আজ শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলে ফিরেছেন পেসার দিলশান মাদুশঙ্কা।

২০২৪ সালের নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন মাদুশঙ্কা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলের হয়ে সাদা বলে ক্রিকেট খেলার সুযোগ হচ্ছে বাঁহাতি এই পেসারের।

আগামী ২ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। ৫ জুলাই দ্বিতীয় আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ৮ জুলাই। প্রথম দুটি ওয়ানডে হবে কলম্বোতে। শেষটি পাল্লেকেলেতে।

ওয়ানডের পর আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ শুরু ১০ জুলাই থেকে।

শ্রীলঙ্কা দল

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাদুশঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, জেফ্রি ভ্যান্ডারসে, দিলশান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্দো ও ইশান মালিঙ্কা, মিলন রত্ননায়েকে (ফিট থাকা স্বাপেক্ষে)।